ঢাকামঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সালথায় ৮ মাসে ৭১ জন মাদক ব্যবসায়ী আটক

nayem ahmed
সেপ্টেম্বর ১০, ২০১৯ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ৮ মাসে ৭১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ২০১৯ ইং সালের জানুয়ারী মাস থেকে ৩০ আগষ্ট পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন সালথা থানা পুলিশ।

পুলিশ সুত্রে জানা গেছে, এ বছরের জানুয়ারী মাসে ৯জন, ফেব্রুয়ারি মাসে ১০জন, মার্চ মাসে ৬জন, এপ্রিল মাসে ১০জন, মে মাসে ১০জন, জুন মাসে ৯জন, জুলাই মাসে ৯জন ও আগষ্ট মাসে ৮জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন বলেন, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮ মাসে ৭১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও নগরকান্দা-সালথা সার্কেল এফএম মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। মাদক কারবারীদেরকে আটকের জন্য পুলিশ সব সময় কাজ করছে।

 

স/এন