ঢাকাবুধবার , ২৫ ডিসেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সালথায় ১০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

nayem ahmed
ডিসেম্বর ২৫, ২০১৯ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আকাশ শেখ (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সালথা থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বল্লভদি ইউনিয়নের চন্ডীবর্দী বিশ^ রোডের উপর থেকে আটক করে। আকাশ মুকসুদপুর উপজেলার পুরাতন মুকসুদপুর গ্রামের সেকেন্দার শেখের পুত্র।

পলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ’র নেতৃত্বে একটি পুলিশ টিম চন্ডিবর্দী বিশ্বরোড সংলগ্ন মহসিনের মাছের ঘের এলাকায় অভিযান চালিয়ে আকাশ শেখকে আটক করে। আটকের পর স্থানীয়দের সামনে তার শরীর তল্লাশি করে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ইয়াবাসহ আটককৃত আকাশের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

স/এষ্