ঢাকামঙ্গলবার , ৫ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় হেরোইন সহ ৩জন আটক

admin
নভেম্বর ৫, ২০১৯ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় মাদকদ্রব্য হেরোইন সহ ৩জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল আনুমানিক ৯ টার দিকে উপজেলার সদর এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাককদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সালথা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ’র নেতৃত্বে একটি পুলিশ টিম উপজেলার সামনে তেলের পাম্পের পাশে পাকা রাস্তা উপর থেকে ১০০ পুড়িয়া হেরোইন সহ ৩জনকে আটক করে।

আটককৃতরা হলেন, ঢাকা জেলার দোহার থানার দক্ষিণ শিমুইলা গ্রামের আবুল কাসেমের ছেলে মোতালেব (৩৫), নগরকান্দা উপজেলার বড় কাজলী গ্রামের লুৎফর মোল্যার ছেলে নুর ইসলাম (২৫) ও পুড়াপাড়া ইউনিয়নের দফা গ্রামের ওলি মোল্যার ছেলে কামাল মোল্যা (৩৪)। আটককৃতরা দীর্ঘদিন সালথা-নগরকান্দাসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে যাচ্ছে।

সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

স/এষ্