সালথায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর লাঙ্গল
আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই দেশের মানুষ কৃষির উপর নির্ভরশীল। ফরিদপুরের সালথা উপজেলায় শতকরা প্রায় ৯০ ভাগ মানুষের জীবিকা নির্বাহ আসে জমির বিভিন্ন ফসল থেকে। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গরুর লাঙ্গল।
উপজেলার বৃদ্ধ কয়েকজন কৃষক জানান, আগের দিনে সালথা উপজেলার কৃষকরা সকাল বেলা ঘুম থেকে উঠে পান্তা ভাত আর কাচা মরিচ খেয়ে গরু ও লাঙ্গল নিয়ে মাঠে যেতেন জমি চাষ করার জন্য। কৃষকরা ভাটিয়ালী গান গাইতেন আর গরু ও কাঠের লাঙ্গল দিয়ে জমি চাষ করতেন। তখন মধু বাতাস বইতো চাষীদের শরীরে। মনে ছিলো অনেক আনন্দ, ছিলো না কোন দুশ্চিন্তা।
সারাদিন জমি চাষ করে সন্ধায় খাবার খেয়ে ঘুমিয়ে পড়তেন কৃষকরা। কোন প্রকার সার-ঔষুধ ছাড়াই জমিতে হরেক রকমের ফসল ফলতো।
এক যুবক কৃষক বলেন, গরু ও কাঠের লাঙ্গল দিয়ে চাষ করলে ঐ মাটিতে ফসল ফলানোর উপযোগি হতো। যদিও ফলন ছিলো কম, কিন্তু স্বাস্থ্য সম্মত ফসল উৎপাদণ হতো। বর্তমানে কলের লাঙ্গল দিয়ে জমি চাষ করে সার-ঔষুধ ছাড়া ফসল ফলানো সম্ভব নয়।
এই কলের লাঙ্গল দিয়ে জমি চাষ করায় মাটির শক্তি আগের চেয়ে অনেক কমে গেছে। বর্তমানে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে কৃষকের কাঁধে আর সেই লাঙ্গল এবং চাষে ব্যবহাহৃত গরুও দেখা যায়নি। এখন ফসল ফলাতে সময় মতো জমিতে সেচ, সার ও ঔষুধ প্রয়োগ করতে হয় বলে কৃষকরা জানিয়েছেন। কালের বিবর্তনে গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী গরুর লাঙ্গল আজ হারিয়ে যাচ্ছে।
উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারি বলেন, পাওয়ার ট্রেইলারের মাধ্যমে জমি চাষ করায় জমির নিচের অংশ উপরে ওঠে না। তাতে মাটির উর্বরতা কমে যায়। তাই সার-ঔষধ প্রয়োগ করতে হয়। মাটির শক্তি বৃদ্ধি পেতে গরুর লাঙ্গল উপযোগী।
স/ এষ্

