ঢাকাসোমবার , ১৮ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলার আসামী মিজান আটক

admin
নভেম্বর ১৮, ২০১৯ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় হত্যা ও অস্ত্রসহ ৬টি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মিজান মাতুব্বার (৩৫) কে আটক করেছে পুলিশ।

সোমবার ভোর রাতে উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষনদিয়া গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। মিজান ঐ গ্রামের মৃত আঃ রব মাতুব্বারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ’র নেতৃত্বে একটি পুলিশ টিম লক্ষনদিয়া গ্রামে অভিযান চালিয়ে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মিজান মাতুব্বারকে আটক করে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও মাদকসহ ৬টি মামলার ওয়ারেন্ট রয়েছে।

সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, আটককৃত মিজানকে আদালতে পাঠানো হয়েছে।

স/এষ্