ঢাকাবুধবার , ১১ সেপ্টেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় স্কুল-মাদ্রাসা ফুটবল টুণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

admin
সেপ্টেম্বর ১১, ২০১৯ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় আন্তঃ স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ফুটবল টুণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বার) সকাল ১১ টায় সালথা সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করেন উপজেলা প্রশাসন।

ফাইনাল খেলায় কাকদি উচ্চ বিদ্যালয় বনাম সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করেন। খেলা শেষে ট্রাইব্রেকারে কাকদি উচ্চ বিদ্যালয় ৪-৩ গোলে জয়লাভ করে উপজেলা চ্যাম্পিয়ন শিরোপা তুলে নেন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের।

এছাড়াও যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী, উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুল, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েলসহ বিভিন্ন স্কুলের শিক্ষক বৃন্দ।

স/মমি