ঢাকামঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় সিএনজির ধাক্কায় বালকের মুত্যু

admin
জানুয়ারি ২১, ২০২০ ১০:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথায় সিএনজির ধাক্কায় মামুন ফকির (১১) নামে এক বালকের মারা গেছে। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বিট বালিয়া সড়কে এঘটনা ঘটে। মামুন ফকির পাটপাশা গ্রামের বাসার ফকিরের ছেলে।

স্থানীয়রা জানান, ফরিদপুর একটি সিএনজি সালথা বাজারের দিকে যাওয়ার সময় বালিয়া সড়কে বিটের কাছে বালক মামুন ফকিরকে ধাক্কা দেয়।

এতে পাকা রাস্তার উপর পড়ে ঘটনাস্থলেই মামুন ফকির মারা যায়। নিহত মামুন গট্টি পাটপাশা হামিদ মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্র। এদিকে সিএনজির ড্রাইভার নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মিয়ারগ্রামের এনায়েত হোসেন পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী আটক করে রেখেছে বলে জানা গেছে।

সালথা থানার উপ-পরিদর্শক এস.আই মোঃ কোবায়েদ হোসেন বলেন, সিএনজির ধাক্কায় মামুন ফকির ঘটনাস্থলেই মারা যায়। নিহতের নাক-কান দিয়ে রক্ত বের হয়েছে।

স/এষ্