ঢাকাবৃহস্পতিবার , ১০ নভেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়

abu naser
নভেম্বর ১০, ২০২২ ১০:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

সালথায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন শাহীন।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রুপা বেগম, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, সিনিয়র সাংবাদিক আবু নাসের হুসাইন, সহসভাপতি আজিজুর রহমান, এম কিউ হোসাইন বুলবুল, চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, মনির মোল্যা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, নুরুল ইসলাম নাহিদ, মজিবুর রহমান, সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম, শরিফুল হাসান, সাইফুল ইসলাম মারুফ, বিধান মন্ডল, আকাশ সাহা, মোশারফ হোসেন, মোহাম্মাদ সুমন, সাদ্দাম হোসেন, জাকির হোসেন প্রমূখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন শাহীন বলেন, যে কোনো সমস্যা সমাধানে আমি বিশ্বাসী। এসময় উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকারি নিয়ম-নীতির মধ্যে সালথা ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সালথা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মোঃ আক্তার হোসেন শাহীন যোগদান করেন। এর আগে তিনি নরসিংদি জেলার বেলাবো উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
স/ম