ঢাকাবৃহস্পতিবার , ৫ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় শেখ কামালের জন্মদিন উদযাপন

abu naser
আগস্ট ৫, ২০২১ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সালথায় নানা আয়োজনে শেখ কামালের জন্মদিন উদযাপন

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মদিন উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। প্রথমে মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে  পুষ্পস্তবক অর্পণ করে। এরপর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, সালথা থানা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য বিভাগ,  উপজেলা আওয়ামী লীগ, সালথা প্রেসক্লাব, যুবলীগ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন অংগসংগঠনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
 এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব ও আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য মোঃ শফি উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ ওহাব, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম, সংসদ উপনেতার ব্যাক্তিগত সহকারী ফারজানা খান রিনি, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, সাধারন সম্পাদক বেলায়েত হোসেন, যুবলীগ নেতা সোহেল মাহমুদ সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মী বৃন্দ।
পরে সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে শেখ কামালের ৭২ তম জন্মদিন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ ছাড়াও শেখ কামালের জন্মদিন উপলক্ষে বুধবার দাবা খেলার আয়োজন করা হয়। দাবা খেলায় প্রথম বিজয়ীকে একটি স্মার্টফোন ও অন্যদেরকে সান্তনা পুরস্কার প্রদান করা হয়।