ঢাকামঙ্গলবার , ১২ জানুয়ারি ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও সাংবাদিক আছাদুজ্জামানকে সংবর্ধনা

admin
জানুয়ারি ১২, ২০২১ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

সালথায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও সাংবাদিক আছাদুজ্জামানকে সংবর্ধনা

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: “এসো দুূর করি শীতার্ত মানুষের কষ্টের কালোরাত তাদের হাতে রাখি সহানুভূতির আপন হাত। এই স্লোগান সামনে রেখে ফরিদপুরের সালথায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) প্রচার সম্পাদক আসাদুজ্জামানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার যদুনন্দী ইউনিয়নের জগন্নাথদী দারুসসুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন জগন্নাথদী সমাজসেবা সংগঠন।

সমাজ সেবক মাহফুজুল হক বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, যদুনন্দী ইউপি চেয়ারম্যান মোঃ আবুল খায়ের মুন্সী, সালথা থানার এসআই শহিদুল ইসলাম, ব্যবসায়ী দিলিপ কুমার প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।

স/এষ্