ঢাকারবিবার , ১০ জানুয়ারি ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় শিশু ধর্ষনের অভিযোগে ধর্ষককে আটক করেছে পুলিশ

admin
জানুয়ারি ১০, ২০২১ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

সালথায় শিশু ধর্ষনের অভিযোগে ধর্ষককে আটক করেছে পুলিশ

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ৭বছরের শিশু ধর্ষনের অভিযোগে বিধান মালো (৫০) কে আটক করেছে পুলিশ। বিধান মালো উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাকদি গ্রামের মৃত ধীরেন মালোর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার সন্ধ্যায় বল্লভদি ইউনিয়নের ৭বছরের একটি শিশুকে কাকদি বাওড়ে নৌকায় নিয়ে ধর্ষন করে। খবর পেয়ে পুলিশ শনিবার রাতে কাকদি গ্রাম থেকে ধর্ষক বিধান মালোকে আটক করে। এ ঘটনায় শিশুটির চাচা বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করেছেন।

সালথা থানার তদন্ত ওসি সুব্রত গোলদার বলেন, কাকদি বাওড় এলাকায় শিশু ধর্ষনের ঘটনায় আসামীকে আটক করে রবিবার সকালে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

স/এষ্