ঢাকাবুধবার , ১৩ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সালথায় শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধণ

nayem ahmed
নভেম্বর ১৩, ২০১৯ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনা বুধবার সকাল ১০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ২৩টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধণ করেন।

তারই ধারাবাহিকতায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফরিদপুরের সালথা উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধণ করেন প্রধানমন্ত্রী।

উপজেলা হলরুমে আয়োজিত ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, নবকাম পল্লী বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া সহ আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি সুত্রে জানা যায়, সালথা উপজেলায় ৮শ ৭ কিলোমিটার লাইন নির্মিত হয়েছে। একটি উপ কেন্দ্র হয়েছে। ১০ এমভিএ উপ কেন্দ্রের মোট ক্ষমতা রয়েছে। ১শ ৪৫ কোটি টাকা অর্থ ব্যয়ে ১৩৬ টি গ্রামে ১৮ হাজার ৪৬০টি সংযোগ প্রদান করা হয়েছে।

 

স/এন