ঢাকাবুধবার , ১৩ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় মোবাইল কোর্টে তিন জনের ৬হাজার টাকা জরিমানা

admin
মে ১৩, ২০২০ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ভোক্তা অধিকার আইনে দুই ফল ব্যবসায়ী ও লাইসেন্স না থাকায় এক করাতকল মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার দুপুরে সদর বাজার ও নকুলহাটি এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হাসান মোঃ হাফিজুর রহমান (টুটুল)।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, সালথা বাজারের ফল ব্যবসায়ী আরব আলী ও সমীর বাবু ক্রেতাদের ওজনে কম দেওয়ায় ভোক্তা অধিকার আইনে প্রত্যাককে ২হাজার করে দুইজনকে ৪হাজার টাকা এবং লাইসেন্স না থাকায় আটঘর ইউনিয়নের নকুলহাটি এলাকার করাতকল মালিক শফিকুল ইসলামকে ২হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স/এষ্