সালথায় মহান বিজয় দিবসে পুষ্পস্তবক অর্পণ
সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় মহান বিজয় দিবসে বঙ্গবন্ধুর ম্যূড়ালে ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলার বিভিন্ন সরকারী ও বে-সরকারী প্রতিষ্ঠান। এর আগে বিজয়ের ৫১ বছর পূর্তিতে দিবসের প্রথম প্রহর শুক্রবার ভোর সাড়ে ৭টায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্যেদিয়ে দিবসটির কর্মসুচি শুরু হয়।
সকাল ৯ টায় উপজেলা চত্বরে অবস্থিত শহীদ মিনারে ও বঙ্গবন্ধুর ম্যূড়ালে সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষে পুস্পস্তবক অর্পন করা হয়। এরপর একে একে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, সালথা প্রেসক্লাব, সালথা মডেল প্রেসক্লাব, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমূহ। এরপর অনুষ্ঠিত হয় বিজয় র্যালী।

সকাল ১০ টায় সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ সালাউদ্দিন আইয়ুবী, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক ফারুকুজ্জামান মিয়াসহ আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

