ঢাকাসোমবার , ১৭ জুন ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা

admin
জুন ১৭, ২০১৯ ২:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২ টায় উপজেলা সম্মেল কক্ষে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা কবির ত্রপা, উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম, সালথা থানার এসআই অসিম কুমার, এমটিইপিআই ছানোয়ার মিয়া, ষ্টোর কিপার মিরান হোসেন প্রমূখ।

এসময় বক্তারা বলেন, আগামী ২২ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬মাস বয়স থেকে এক বছরের শিশুকে একটি নীল ক্যাপসুল ও এক বছর থেকে ৫ বছরের শিশুকে একটি করে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। কোন শিশু যাতে বাদ না পড়ে সেই বিষয়ে সকলকে লক্ষ রাখতে হবে।

স/এষ্