সালথায় ভাতিজার জমি জোরপূর্বক দখলে নেওয়ার অভিযোগ
সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলা মাঝারদিয়া ইউনিয়নের খালিশপট্রি গ্রামের শাহ মোহাম্মদ মদন হাজীর বাড়িতে ভাতিজার জায়গা জোরপূর্বক দখল নেওয়ার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে।
শুক্রবার সকালে ভাতিজা শাহ মোহাম্মদ পলাশ হকের বাড়ি থেকে বাহির হওয়ার পথে বাউন্ডারি ওয়াল নির্মান করেন চাচা শাহ মোহাম্মদ শাখাওয়াত ও শাহ মোহাম্মদ আফরোজ। খালিশপট্রি মৌজার ১৭৫২ দাগে বাড়ির জমির মালিক শাহ মোহাম্মদ পলাশ হক।
শাহ মোহাম্মদ পলাশ মিয়ার চলাচলের পথে বাউন্ডারি ওয়াল নির্মাণ করায় তার চলাচলের পথ বন্ধ হয়ে যায়।নির্মাণ কাজ বন্ধ রাখতে বল্লে চাচার ভাড়াটিয়া লোকজন দিয়ে শাহ মোহাম্মদ পলাশ হকের লোকজনের উপর হামলার চেষ্টা করে।
শাহ মোহাম্মদ পলাশ হক বলেন, পৈত্রিক বাড়ির জায়গা আগেই ভাগ বন্টন করে নেওয়া হলেও আমাদের রের্কডকৃত বাড়ির জমি জবর দখল নেওয়ার পায়তারা করছে শাখাওয়াত গংরা। সকালে ইট দিয়ে পাকা ওয়াল নির্মাণ করে পথ বন্ধ করে দেয়। কাজ বন্ধ করতে বল্লে শাখাওয়াত গংরা আমার লোকজনকে মারপিট করে।
এ ব্যপারে শাহ মোহাম্মদ শাখাওয়াত হক বলেন, শালিস পক্ষ সিদ্ধান্ত দিয়েছে তাই ওয়াল নির্মান করছি। জমির কাগজপত্র দেখতে চাইলে কোন কাগজপত্র দেখাতে পারেনি। তবে এবিষয় নিয়ে মামলা করবেন বলে শাহ মোহাম্মদ পলাশ হক জানান।
স/এষ্

