ঢাকামঙ্গলবার , ২২ জুন ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় বিট পুলিশিং এর স্টিকার বিতরনের উদ্বোধন

abu naser
জুন ২২, ২০২১ ২:২২ অপরাহ্ণ
Link Copied!

সালথায় বিট পুলিশিং এর স্টিকার বিতরনের উদ্বোধন

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি। এই স্লোগানকে সামনে রেখে  ফরিদপুরের সালথায় বিট পুলিশিং এর স্টিকার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সালথা থানা চত্তরে এ উদ্বোধনী
অনুষ্ঠানের আয়োজন করেন থানা পুলিশ।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আসিকুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার, (সালথা-নগরকান্দা) সার্কেল মোঃ সুমিনুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, সালথা প্রেস ক্লাবের সভাপতি সেলিম মোল্যা, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদ, নুরুল ইসলাম, হাবিবুর রহমান লাভলুসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন এসআই মোঃ তাজুল ইসলাম।