ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথা’য় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষন উপলক্ষে আলোচনা সভা

admin
মার্চ ৭, ২০২০ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ৭ মার্চ বঙ্গবন্ধু মুজিবুর রহমানেরঐতিহাসিক ভাষন উপলক্ষে ৭ মার্চের ভাষণের তাৎপর্য এবং দেশের উন্নয়ন অগ্রগতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার ভূমি (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল কালাম, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, গট্রি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিঠু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, যুবলীগ নেতা সোহেল মাহমুদ প্রমুখ।

সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চে রেসকোর্স ময়দানের ঐতিহাসিক ভাষন সম্পর্কে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

স/এষ্