সালথায় নির্বাচনী আচরণ বিধিমালা ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
আবু নাসের হুসাইন, ফরিদপুর: আসছে ১১ নভেম্বার ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের সালথায় নির্বাচনী আচরণ বিধিমালা ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সালথা-নগরকান্দা সার্কেল মোঃ সুমিনুর রহমান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ হাবিবুর রহমান, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা তেলায়ত হোসেন সহ উপজেলা রির্টানিং অফিসার বৃন্দ।
এসময় উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ও সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগন উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা নির্বাচন নির্বাচন সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ হবে বলে সবাইকে আসস্থ করেন। নির্বাচনে প্রশাসন কারো পক্ষ পাতিত্ব করবে না। সুষ্ঠু নির্বাচনের স্বাথে যা যা করা দরকার সব ব্যাবস্থাই গ্রহন করা হবে।
স/এষ্

