ঢাকাসোমবার , ২ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত

abu naser
আগস্ট ২, ২০২১ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

সালথায় প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত

 

 

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় প্রতিপক্ষের হামলায় গোলাম মওলা (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল রবিবার রাত ৮টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী বাজারে এ হামলার ঘটনা ঘটে। নিহত গোলাম মওলা ওই গ্রামের মৃত গনি মোল্যার ছেলে। গোলাম মওলা ৯ ছেলে ও ৪জন কন্যা সন্তানের পিতা। থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয়রা সুত্রে জানা গেছে, যদুনন্দী বাজারে মোশারফ মোল্যার একটি দোকান ভাড়া নিয়ে মুদি ব্যবসা করে আসছেন গোলাম মওলার ছেলে কবির মোল্যা। রবিবার রাত আনুমানিক ৮টার দিকে মোশারফ মোল্যার ছেলে জুয়েল মোল্যা ও আবু তালেব মোল্যা কোন নোটিশ ছাড়াই তাৎক্ষণিকভাবে কবির মোল্যাকে ঘর ছেড়ে দিতে বলে। কবির মোল্যা দুই দিনের সময় চাইলে জুৃয়েল ও আবু তালেব চড়াও হয়ে তার উপর হামলা করে। হামলার সময় কবিরের পিতা গোলাম মওলা আগাইয়া আসলে তার উপরও হামলা চালায়। এতে সে গুরুত্বর অসুস্থ্য হলে পরিবারের লোকজন তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে সালথা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান।

এদিকে ঘটনার সংবাদ পেয়ে আজ সোমবার ঘটনাস্থল পরিদর্শণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার ও সহকারী পুলিশ সুপার ও  সালথা-নগরকান্দা পুলিশের সার্কেল মোঃ সুমিনুর রহমান।

নিহতের ছেলে ছামাদ মোল্যা, মিলন মোল্যা ও হিরোন মোল্যা অভিযোগ করে বলেন, যদুনন্দী বাজারে আমাদের উপর পরিকল্পিতভাবে যদুনন্দী গ্রামের আবু তালেব মোল্যা, জুয়েল মোল্যা, পান্নু মোল্যা ও কামরুল গাজীসহ প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। এ হামলার সময় আমাদের ও আমার বাবাকে লাথি কিল ঘুষিসহ ব্যাপক মারধর করে। এতেই সে মারা যায়। আমরা আমাদের বাবা হত্যার বিচার চাই।

এদিকে কামরুল গাজী বলেন, ঘটনার সময় আমি ওখানে ছিলাম না। খবর পেয়ে খন্দকার সাজ্জাদ ও আমি ঘটনাস্থলে আসি। তখন কোন মারামারী ছিলো না।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসিকুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে জানতে পারি তাকে মুকসুদপুর হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে গিয়ে জানতে পারি গোলাম মওলা মারা গেছে। পরে ছুরাতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।