ঢাকামঙ্গলবার , ৬ জুন ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সালথায় পাট ক্ষেতে কৃষকের লাশ

admin
জুন ৬, ২০১৭ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় আফজাল মোল্যা (৬০) নামে এক কৃষকের লাশ পাটক্ষেতে দেখতে পায় এলাকাবাসী। আজ মঙ্গলবার সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের দক্ষিন গোপালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আফজাল ঐ গ্রামের মৃত মোজাহার মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বাদ যোহরের পর আফজাল বাড়ি থেকে বের হয়। রাতে বাড়িতে ফিরে না আসায় তাকে অনেক খোজাখুজি করা হয়। মঙ্গলবার সকালে বাড়ির পুর্ব পাশে পাটের ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে কয়েকজন কৃষক। লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন এবং পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য রেখে আসেন। বাদ যোহর গোপালিয়া কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু মোল্যা বলেন, কোন অভিযোগ না থাকায় পরিবারের লিখিত অনুরোধে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।

সালথা থানার অফিসার ইনচার্জ একেএম আমিনুল হক বলেন, আফজালের মৃত্যু স্বাভাবিক বলে দাবী করেছেন এলাকাবাসী। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

স/এষ্