ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় নিন্ম আয়ের মানুষের মাঝে যুবলীগ নেতার খাদ্য সামগ্রী বিতরন

admin
এপ্রিল ৪, ২০২০ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন নিন্মআয়ের মানুষের মাঝে খাদ্য বিতরন অব্যাহত রেখেছেন। শনিবার সকালে সালথা উপজেলার বিভিন্ন এলাকার বাড়ী বাড়ী গিয়ে চাল, ডাল, তেল, আলু, লবন পৌছে দিয়েছেন।
এসময় তিনি শতাধিক অসহায় পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী তুলে দেন। এছাড়াও তিনি কয়েকটি পরিবারের সদস্যদের ঔষধ কেনার জন্য নগদ অর্থও প্রদান করেন। গত কয়েকদিন ধরে যুবলীগ নেতা বাদল হোসেন তার নিজস্ব অর্থায়নে সালথা উপজেলার প্রায় তিন শতাধিক দরিদ্র মানুষের মাঝে খাদ্য দ্রব্য ও নগদ অর্থ বিতরন করেছেন। এসময় তার সাথে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।
যুবলীগ নেতা বাদল হোসেন জানান, করোনা ভাইরাসের কারনে নিন্মআয়ের মানুষেরা কষ্টের মধ্যে দিনযাপন করছেন। তাদের কথা বিবেচনা করেই নিজের সামান্য যা আছে তাই নিয়ে অসহায় মানুষের পাশে গিয়ে দাড়ানোর চেষ্টা করছি। সকলেই যেন এসব দরিদ্র মানুষের সাহায্যে এগিয়ে আসেন।
স/এষ্
https://www.youtube.com/watch?v=aC6EbOJF16g&t=56s