ঢাকামঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় দুর্গাপূজা উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা

admin
অক্টোবর ১৩, ২০২০ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

সালথায় দুর্গাপূজা উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা

আবু নাসের হুসাইন, সালথা প্র‌তি‌নি‌ধি : শারদীয় দুর্গাপূজা ২০২০ উদযাপন উপল‌ক্ষে ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় প্রস্তু‌তিমূলক সভা ও পূজামন্ড‌পের অনুকূ‌লে বরাদ্দকৃত জিআর চাল এর ডিও প্রদান করা হয়েছে। উপ‌জেলা প্রশাসনের আ‌য়োজ‌নে মঙ্গলবার বিকাল ৩টায় উপ‌জেলা প‌রিষদ স‌ম্মেলন ক‌ক্ষে এ সভা অন‌ু‌ষ্ঠিত হ‌য়।

উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ হা‌সিব সরকারের সভাপ‌তি‌ত্বে এসময় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব্য রাখেন, উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।

এসময় আরো উপ‌স্থিত ছি‌লেন সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ আলী জিন্নাহ, উপ‌জেলা মৎস্য কর্মকর্তা রাজিব রায়, উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের মে‌ডি‌কেল অ‌ফিসার ডা: শাহআলম হো‌সেন, উপ‌জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প‌রি‌তোষ বা‌ড়ৈ, উপ‌জেলা প্র‌কৌশলী তৌ‌হিদুর রহমান, উপ‌জেলা প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা র‌বিন বিশ্বাস, গ‌ট্টি ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান হা‌বিবুর রহমান লাবলু, বাংলা‌দেশ পূজা উদযাপন সালথা উপজেলা শাখার নেতাকর্মী বৃন্দ।

প্রস্তু‌তিমূলক সভায় শা‌ন্তি শৃঙ্খলা বজায় রে‌খে এবং স্বাস্থ‌বি‌ধি মে‌নে দুর্গাপূজা উদযাপন করার বি‌ভিন্ন পরামর্শ প্রদান করা হয়।

পূজা মন্ড‌পের অনুকূ‌লে বরাদ্দকৃত জিআর চাল এর ডিও প্রদান ও পূজা উদযাপন কি‌মি‌টি ফ‌রিদপুর জেলার সভাপ‌তি ডক্টর য‌শোদা জীবন দেবনাথ কতৃক প্র‌তি‌টি পূজা মন্ড‌পের অনু‌কু‌লে অনুদান প্রদান করা হয়।

স/এষ্