ঢাকাবুধবার , ২৩ জানুয়ারি ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় দুইটি স-মিলে ১০ হাজার টাকা জরিমানা

admin
জানুয়ারি ২৩, ২০১৯ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় দুই স-মিল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলার ফুলবাড়িয়া বাজার ও মুনতার মোড়ের স-মিলে গিয়ে এ জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাকছুদুল ইসলাম।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, অবৈধভাবে স-মিল চালানোর অপরাধে উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে জামাল স-মিলকে ৫ হাজার টাকা ও সোনাপুর ইউনিয়নের মুনতার মোড়ে কালাচাঁদ স-মিলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। করাতকল বিধিমালা ২০১২ এর ৫ ধারায় উভয়কে এই জরিমানা করা হয়েছে।

স/এষ্