সালথায় দুঃস্থদের মাঝে জেলা পরিষদের পক্ষে ত্রাণ বিতরণ
সালথা ( ফরিদপুর) প্রতিনিধি।। ফরিদপুরের সালথায় অসহায় দুঃস্থদের মাঝে জেলা পরিষদের পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সালথা সদর বাজারের বিভিন্ন মোড়ে অসহায়, দুঃস্থ ও ভ্যান চালকদের মাঝে এই ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ৩০ জন পথচারীদের মধ্যে প্রত্যেককে ১০ কেজি চাল, সয়াবিন তৈল, ডাল, চিনি, ওয়াশিং পাউডার, সাবান, লবন, দুধ, সেমাই ইত্যাদি বিতরণ করেন।
ত্রান সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, রামকান্তুপুর ইউপি চেয়ারম্যান ইশারত হোসেন, আওয়ামী লাীগ নেতা ইমদাদুল হক নায়েচ, ইউপি সদস্য কবির হোসেন, জিয়াউল হক প্রমূখ।

