ঢাকাসোমবার , ১৫ জুন ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় দিনব্যাপী পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

admin
জুন ১৫, ২০২০ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় ফরিদপুরের সালথায় দিনব্যাপী পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাবে এ প্রশিক্ষন কর্মশালার আয়োজন করেন পাট অধিদপ্তর।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মোঃ লুৎফর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস.এম ইফতেখার আজাদ, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার গোপাল চন্দ্র বিশ্বাস, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারি প্রমূখ।

দিনব্যাপী পাট চাষী প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাট চাষীরা অংশগ্রহন করেন।

স/এষ্