ঢাকাবৃহস্পতিবার , ১৫ এপ্রিল ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় তান্ডব: ফসল রক্ষায় মাঠে নেমেছে নারীরা

admin
এপ্রিল ১৫, ২০২১ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

সালথায় তান্ডব: ফসল রক্ষায় মাঠে নেমেছে নারীরা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় তাণ্ডবের ঘটনায় একাধিক মামলা হওয়ার পর গ্রেফতারের ভয়ে কয়েকটি এলাকা কৃষকশূন্য হয়ে যায়। এতে সোনালী আঁশ পাট ক্ষেত রক্ষায় কয়েকটি গ্রামের নারীরা মাঠে নেমেছেন। নারীদের সকাল থেকে দুপুর পর্যন্ত পাট ক্ষেত পরিচর্যা কাজ করতে দেখা গেছে।

তাণ্ডবের ঘটনায় উপজেলার সোনাপুর, ভাওয়াল ও রামকান্তপুর ইউনিয়নের কয়েকটি এলাকাকে সরাসরি জড়িত বলে চিহ্নিত করেন আইনশৃঙখলা বাহিনী। এসব এলাকার কয়েকটি ফসলি জমির মাঠ ঘুরে দেখা যায়, এসব এলাকার গৃহস্থ ও কৃষকরা গ্রেফতারের ভয়ে পলাতক থাকায় পাট ক্ষেত পরিচর্যায় মাঠে নেমেছে অনেক নারী।

পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত কয়েক নারী বলেন, গত ৫এপ্রিল সালথার তাণ্ডবের ঘটনায় অনেকগুলো মামলা হয়েছে। এসব মামলায় এজহারভুক্ত ২৬১ জন ছাড়াও অজ্ঞাত আরও ৩-৪ হাজার জনকে আসামি করা হয়েছে।

ফলে যে কাউকেই পুলিশ গ্রেফতার করার সুযোগ রয়েছে বলেই গ্রেফতারের আতংকে সবাই পলাতক রয়েছে। তাই এসব এলাকায় কৃষকশূন্য হয়ে পড়ে। কৃষকের অভাবে আমাদের প্রধান ফসল পাঠ ক্ষেত পরিচর্যার কাজ ঠিক সময় না করতে পেরে পাটের ছোট ছোট চারাগুলো নষ্ট হতে শুরু করে। এই কারণে বাধ্য হয়েই পাঠ ক্ষেতে নেমে কাজ করতে হচ্ছে নারীদের।

প্রসঙ্গত, লকডাউনকে কেন্দ্র গুজব ছড়িয়ে গত ৫এপ্রিল সালথা উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিসে তাণ্ডব চালায় উত্তেজিত জনতা। এ সময় দুটি সরকারি গাড়িসহ কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় তারা। এ ঘটনায় দুই যুবক নিহত হয়।

স/এষ্