সালথায় জেলা পরিষদ নির্বাচনের কেন্দ্র পরিদর্শনে ডিসি ও এসপি
সালথা (ফরিদপুর) প্রতিনি: ফরিদপুরের সালথায় জেলা পরিষদ নির্বাচনের কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও ফরিদপুর রিটার্নিং অফিসার অতুল সরকার এবং ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম (সেবা)।
সোমবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জেলা মাল্টিপারপাস হলরুম এ কেন্দ্র পরিদর্শন করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ তাছলিমা আকতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক প্রমুখ।

