ঢাকাসোমবার , ৩০ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় জাতীয় ভিটা‌মিন এ প্লাস ক্যাম্পেইন উপল‌ক্ষে অব‌হিতকরণ সভা 

abu naser
মে ৩০, ২০২২ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সালথায় জাতীয় ভিটা‌মিন এ প্লাস ক্যাম্পেইন উপল‌ক্ষে অব‌হিতকরণ সভা
সালথা প্রতিনিধি: ফ‌রিদপু‌রের সালথায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২২ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সোমবার (৩০ মে) বেলা ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অবহিতকরন ও প‌রিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম ইফতেখার আজাদের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপ‌স্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। আরও উপ‌স্থিত ছি‌লেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছ‌লিমা আাকতার, সালথা সরকারী কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ সাদিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমূখ।
অব‌হিতকরণ সভায় বক্তারা মানবদে‌হে ভিটা‌মিন এ’র গুরুত্ব তু‌লে ধ‌রেন। আগামী  ১২ জুন ২০২২ তা‌রিখ থেকে শুরু ক‌রে ১৫ জুন ২০২২ পর্যন্ত ইউ‌নিয়ন ও ওয়ার্ড সহ উপ‌জেলার প্রতি‌টি টিকা কেন্দ্রে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এর ম‌ধ্যে ১২ থে‌কে ৫৯ মাস বয়সী ২৭ হাজার ১৫৫ জন শিশু‌কে লাল র‌ঙের এবং ৬ থে‌কে ১১ মাস বয়সী ৩ হাজার ৮ শত ১৫ জন শিশু‌কে নীল র‌ঙের ভিটা‌মিন এ ক‌্যাপসুল খাওয়া‌নো হ‌বে।