সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কু:ছে:আ:) সাহেবের পবিত্র ফাতেহা শরীফ ২০১৭ আগামী ১লা মে বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার শরীফে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কেবলাজান হুজুরের আত্মাতিক উত্তসুরী পীরজ্বাদা আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দেদী ও পীরজ্বাদা আলহাজ খাজা মেজভাইজান মুজাদ্দেদী সাহেব দ্বয়ের নির্দেশক্রমে ফরিদপুরের সালথায় জাকের পার্টির মিশন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাতে উপজেলার গট্টি ইউনিয়নের কাউলিকান্দা গ্রামে এ মিশন অনুষ্ঠিত হয়।
উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চু মিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে মিশন প্রধান হিসাবে উপস্থিত ছিলেন, জেলা জাকের পার্টির সভাপতি মো. মশিউর রহমান যাদু মিয়া। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দীন খান ও সাংবাদিক আবু নাসের হুসাইন। অন্যদের উপস্থিত ছিলেন, উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক আইয়ুব আলী ঠাকুর, সাংগঠনিক সম্পাদক সাহিদ সিকদার, উলামা ফ্রন্টের সভাপতি মাওলানা নুরুদ্দীন মোল্যা, যুবফ্রন্টের সাধারণ সম্পাদক মো. সোনাউল্যা, ইউনিয়ন জাকের পার্টির সভাপতি ইউসুফ সিকদার প্রমূখ। এসময় মিলাদি-মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
স/ এষ্

