ঢাকাসোমবার , ১৯ জুলাই ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

abu naser
জুলাই ১৯, ২০২১ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

সালথায় গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

 

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুরের সালথায় গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ৫০০ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রীর দেওয়া গৃহনির্মাণের ৪শ’ পরিবারের মধ্যে এই ঈদ উপহার নগদ অর্থ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা প্রকৌশলী তৌহিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ, ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক উজ্জামান ফকির মিয়া, গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু প্রমূখ।