ঢাকামঙ্গলবার , ১৮ আগস্ট ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় গাঁজার গাছসহ আটক-১

Mahin Sarker
আগস্ট ১৮, ২০২০ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় গাঁজার গাছসহ মোঃ আলমগীর মল্লিক (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। এঘটনায় থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সালথা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ’র নেতৃত্বে একটি পুলিশ টিম মঙ্গলবার ভোর রাতে ভাবুকদিয়া গ্রামে অভিযান চালিয়ে শাহজাহান মল্লিক এর ছেলে আলমগীর মল্লিককে আটক করা হয়। এসময় আটককৃতর চৌচালা বসতঘরের পশ্চিম পাশ থেকে একটি কাচা গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ।
সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, গাঁজার গাছসহ আটককৃত আলমগীরের বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য গাজা গাছ বিক্রয়ের উদ্দেশ্যে রোপন ও পরিচর্যা করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়। মঙ্গলবার ধৃত আসামীকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
স/ম