সালথায় কমিউনিটি পুলিশিং ডে পালিত
আবু নাসের হুসাইন, সালথা: ফরিদপুরের সালথায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সালথা থানা পুলিশের আয়োজনে শনিবার সকাল ১০ টায় র্যালী বের করা হয়। পরে থানা চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ সাদিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রয়াত সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, প্রবীন আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া,উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রুপা বেগম, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল হাসান খান সোহাগ, গিয়াস উদ্দিন গিয়াস, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, সালথা প্রেক্লাবের সভাপতি সেলিম মোল্যা, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, ইউপি চেয়ারম্যান আফছার উদ্দিন, হাবিবুর রহমান লাভলু, ইশারত হোসেন সহ সালথা থানার অফিসার ও সদস্যবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, আমরা সালথা উপজেলাকে মাদক, সন্ত্রাস ও সংঘর্ষ মারামারী মুক্ত এলাকা তৈরি করতে চাই। কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় আনতে হবে। সে যে দলের-ই হোক না কেন।

