ঢাকাসোমবার , ২৭ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় এসিল্যান্ডের যোগদান

admin
মে ২৭, ২০১৯ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা যোগদান করেছেন। দীর্ঘ ৯ বছর পর সোমবার (২৭ মে) সালথা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা হিসাবে তানজিলা কবির ত্রমা দায়িত্ব গ্রহণ করেন।

উপজেলা ভূমি অফিস সুত্রে জানা যায়, এসিল্যান্ড তানজিলা কবির ত্রমা ৭ মে জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে প্রশিক্ষণ শেষে সোমবার সালথা উপজেলায় দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর এসিল্যান্ড তানজিলা কবির ত্রমা সাংবাদিকদের বলেন, সালথা অনেক ভাল একটি উপজেলা। আসার সময় রাস্তার দুই পাশের পরিবেশ দেখে আমার ভাল লেগেছে।

আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করার আপ্রান চেষ্টা করবো। জমি সংক্রান্ত বিষয়ে আমি সবাইকে সেবা দিতে চাই।

স/এষ্