আবু নাসের হুসাইন, সালথাঃ ফরিদপুরের সালথায় এবার বাবা ও ছেলে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার সন্ধ্যার পর উপজেলা স্বাস্থ্য অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনায় আক্রান্ত বাবা ও সন্তানের বাড়ি উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে। তারা বাড়িতেই আছেন বলে জানা গেছে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ বাড়িটি লকডাউন করে দিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস.এম ইফতেখার আজাদ জানান, ২০ বছর বয়সের বাবা ও তার ৩ বছর বয়সের ছেলে করোনা পজিটিভ এসেছে। রবিবার বাচ্চার পাতলা পায়খানা হলে তারা ফরিদপুর সেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সেখানে চিকিৎসকরা বাচ্চাটিকে পাতলা পায়খানার ট্রিটম্যান দেন। এসময় বাচ্চা ও তার বাবা-মায়ের নমূনা সংগ্রহ করা হয়। সোমবার আমরা রিপোর্ট হাতে পাওয়ার পর জানতে পারি বাবা ও ছেলের নমূনা পজেটিভ। বাচ্চার মায়ের করোনা নেগেটিভ। বর্তমানে বাচ্চা ও তার বাবার কোন প্রকার উপসর্গ দেখা যাচ্ছে না।
তাই তাদেরকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হবে। তিনি আরো জানান, বাবা ও ছেলে নিয়ে উপজেলায় মোট আক্রান্ত ৬ জন। এরমধ্যে প্রথম আক্রান্ত রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। বাকি ৩ জনের মধ্যে একজন ঢাকায় আছে, একজন নগরকান্দায়, আরেকজন ফরিদপুর মেডিকেলের আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বলেন, করোনায় আক্রান্ত বাবা ও ছেলে খবর পেয়ে নটখোলা গ্রামে গিয়ে বাড়িটি লকডাউন করা হয়েছে। উপজেলা পশাসনের পক্ষ থেকে তাদেরকে সব ধরণের সহযোগিতা করা হবে।
স/এষ্

