ঢাকামঙ্গলবার , ৯ জুলাই ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

admin
জুলাই ৯, ২০১৯ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় রবিউল খান (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। শনিবার রাত আনুমানিক ১০ টার দিকে পুটিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। রবিউল উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া গ্রামের ছিদ্দিক খানের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সালথা থানার তদন্ত অফিসার মোঃ রাকিবুজ্জামানের নেতৃত্বে একটি পুলিশ টিম পুটিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রবিউল খানকে আটক করে। এসময় তার শরীর তল্লাশি করে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সালথা থানার তদন্ত অফিসার মোঃ রাকিবুজ্জামান বলেন, ইয়াবাসহ আটককৃত রবিউল খানকে মাদক আইনে মামলা দিয়ে রবিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

স/এষ্