ঢাকাবৃহস্পতিবার , ২৩ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

abu naser
জুন ২৩, ২০২২ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

সালথায় আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আবু নাসের হুসাইন: ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্তরে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগ। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় কেক কাটেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, সহসভাপতি কাজী দেলোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল প্রমূখ।

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মজিবুল হকের সঞ্চালনায় এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি খন্দকার সাইফুর রহমান শাহীন, কৃষকলীগের সাধারণ সম্পাদক আমিন খন্দকার, উপজেলা যুবলীগের সাংগঠণিক সম্পাদক বাদল হোসেন, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, বাকি বিল্লাহ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রায়মোহন কুমার রায় সহ উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে এক আনন্দ শোভাযাত্রা বের করেন উপজেলা আওয়ামী লীগ।

স/এষ্