ঢাকাশুক্রবার , ২১ জুন ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় আ’লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin
জুন ২১, ২০১৯ ৩:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যেগে বৃহস্পতিবার বিকাল ৫টায় ইউনিয়নের ভাওয়াল মিঞা বাড়িতে এ কর্মী সভার আয়োজন করা হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ওহাব মাতুব্বারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কণিষ্টপুত্র বিশিষ্ট কৃষি গবেষক ও রাজনীতিবিদ শাহদাব আকবর লাবু চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা সাবেক চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান।

আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফোর কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক সেলিম মোল্যা, উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুল, সাংগঠণিক সম্পাদক মামুন মিয়া, ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন টুকু, শাহিনুজ্জামান, খোরশেদ খান প্রমূখ।

উক্ত সভায় লাবু চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার তৃণমুলের কর্মী বান্ধব সরকার। আওয়ামী লীগ সব সময় তৃণমুলের নেতাকর্মীদের উপর আস্থা রাখেন। তৃণমুলের নেতাকর্মীদের পরিশ্রমে জনগন আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী রাখতে তৃণমুলের নেতাকর্মীদের একত্রিত থাকতে হবে। সকলের সহযোগিতায় দেশ আরো এগিয়ে যাবে ইনশাল্লাহ।

স/এষ্