সালথায় নেতাকর্মীদের সাথে লাবু চৌধুরীর মত বিনিময় সভা
আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্ঠ পুত্র রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী মত বিনিময় করেছেন।
সোমবার বিকালে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে সদ্য কারামুক্ত প্রবীন আওয়ামী লীগ নেতা অবিভক্ত নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ইমামুল হোসেন তাঁরা মিয়ার বাড়িত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য মোঃ শফি উদ্দিন, কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক কাজী শাহজামান বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, গিয়াস উদ্দিন গিয়াস, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, আইন বিষয়ক সম্পাদক মোঃ নুরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ লেবু মোল্যা।
জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুলের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বার, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, আওয়ামী লীগ নেতা বকুল মাতুব্বার, খোরশেদ খান, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, যুবলীগ নেতা সোহেল মাহমুদ প্রমুখ।

এসময় ইমামুল হোসেন তাঁরা মিয়া বলেন, আমি কারামুক্ত হয়েছি সত্যর বিজয় হয়েছে। মিথ্যার পরাজয় হয়েছে। আমি কখনো সাজেদা চৌধুরীর পরিবারের সাথে বেইমানি করি নাই। আমি সাজেদা চৌধুরীর হাত ধরে রাজনীতিতে এসেছি। তার কনিষ্ঠ পুত্র লাবু চৌধুরীকে আগামী সংসদ নির্বাচনে ফরিদপুর ২-আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসাবে দেখতে চাই।
এসময় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, তৃনমুলের কর্মীরাই দলের প্রাণ, তারাই দলকে বাঁচিয়ে রাখে। তৃণমূলের কর্মীদের মুল্যায়ন করতে হবে। আমার মা মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি তার সারাটি জীবন সালথা-নগরকান্দার মানুষের উন্নয়নের জন্য কাজ করে গেছেন। আমিও আপনাদের সেবায় আজীবন আপনাদের পাশে থাকতে চাই।
এসময় তিনি আরো বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের জন্য কাজ করতে হবে। ব্যাক্তির চেয়ে দল বড়। দলের প্রয়োজনে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে।
স/এষ্

