ঢাকাবৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সালথায় আন্ত স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ফুটবল টুণামেন্টের উদ্বোধন

nayem ahmed
সেপ্টেম্বর ৫, ২০১৯ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথাঃ ফরিদপুরের সালথায় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ফুটবল টুণামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার গট্টি উচ্চ বিদ্যালয় মাঠ ও বড়খারদিয়া উচ্চ বিদ্যালয় মাঠ ভেন্যুতে এ খেলার উদ্বোধণ করা হয়েছে। গট্টি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয় বনাম লক্ষনদিয়া উচ্চ বিদ্যালয়ের মধ্যেকার খেলাটি উদ্বোধণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার সপ্না বৈদ্য, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, মোশারফ তালুকদার, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ওয়ালিদ ফকির প্রমূখ।

এ খেলায় জয়ঝাপ উচ্চ বিদ্যালয় ১-০ গোলে জয়লাভ করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, প্রথম দিনে গট্টি উচ্চ বিদ্যালয় ভেন্যুতে ৮ টি স্কুল অংশগ্রহণ করে। বড় খারদিয়া উচ্চ বিদ্যালয় ভেন্যুতে ১০টি স্কুল অংশ গ্রহন করে।

 

স/এন