ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

admin
মার্চ ৫, ২০২০ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথায় আন্তর্জাতিক নারী দিবস ২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্ণরায় উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা হলরুমে নারী সমাবেশের আয়োজন করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার। অন্যান্যদের মধ্যে বক্তব্যে দেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা মৎস্য অফিসার সৈকত মল্লিক, সমাজ সেবা অফিসার ফজলে রাব্বি নোমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি, তথ্য অফিসার নিলীমা অধিকারী, মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদ, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল প্রমূখ।

স/এষ্