ঢাকারবিবার , ১৮ সেপ্টেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় অজ্ঞাতনামা যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

abu naser
সেপ্টেম্বর ১৮, ২০২২ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

সালথায় অজ্ঞাতনামা যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় একটি রাস্তার পাশের খাদ থেকে অজ্ঞাতনামা এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পরে পুলিশ খবর পেয়ে রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার মেম্বার গট্টি নামক এলাকার রাস্তার পাশের একটি খাদ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত অজ্ঞাত ওই যুবকের বয়স ২৩ কিংবা ২৪ বছর হতে পারে বলে ধারণা স্থানীয়দের।

স্থানীয়রা জানান, বিকালে গরুর ঘাস কাটতে গিয়ে এক কৃষক রাস্তার পাশের খাদে মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতনামা যুবকের গলাকাটা মরদেহটি উদ্ধার করে। মরদেহটির পরনে রয়েছে জিন্সের নীল প্যান্ট ও গায়ে খয়েরী গেঞ্জি।

সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। তবে, নিহতের নাম-পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

নিউজের ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

স/এষ্