ঢাকাশনিবার , ২৪ জুলাই ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান

abu naser
জুলাই ২৪, ২০২১ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

সালথায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান

 

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তাঁর রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষে ফরিদপুরের সালথায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার। আজ শনিবার বিকালে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ডাঙ্গা কামদিয়া গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এস্কেন ফকিরের পরিবারকে নগদ ৫হাজার টাকা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক নুরুল ইসলাম, যুবলীগ নেতা বাকি বিল্লাহ প্রমূখ।

নগদ অর্থ প্রদানকালে উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বার বলেন, সৈয়দা সাজেদা চৌধুরী ও লাবু চৌধুরীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। এছাড়াও খুব তাড়াতাড়ী ঢেউটিন দেওয়া হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকালে ডাঙ্গা কামদিয়া গ্রামের এস্কেন ফকিরের বাড়িতে রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় ছড়িয়ে গিয়ে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।