ঢাকাসোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় অগ্নিকান্ডে এক বৃদ্ধের মৃত্যু

admin
ফেব্রুয়ারি ১৭, ২০২০ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় অগ্নিকান্ডে এক বৃদ্ধের মৃত্যু ও ৩টি বসতঘর পুড়ে ছাই। উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খলিশপুট্টি গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সালথা ফায়ার সার্ভিস ও নগরকান্দা ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার সকাল ১১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে খলিশপুট্টি গ্রামের খোরশেদ মোল্যার বাড়িতে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় ঘরের মধ্যে থাকা বৃদ্ধ খোরশেদ মোল্যা (৮৫) বের হতে না পারায় আগুনে পুড়ে মারা যায়। খোরশেদ ঐগ্রামের মৃত ফুয়াম মোল্যার ছেলে। এতে ঐ বাড়ির ইউনুচ মোল্যা, মনির ফকির, ওহিদ ফকিরের ৩টি বসত ঘর ১টি রান্না ঘর ও একটি গোয়াল ঘর পুড়ে যায়।

সালথা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ ছিদ্দিকুর রহমান বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের দুইটি টিম ও নগরকান্দার একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের আনুমানিক ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতা প্রদান করা হবে বলে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে আশ্বস্ত করেন।

স/এষ্