ঢাকাবুধবার , ৪ সেপ্টেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সালথায় অগ্নিকান্ডে অসহায় পরিবারের ৩লাখ টাকার ক্ষতি

nayem ahmed
সেপ্টেম্বর ৪, ২০১৯ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় অগ্নিকান্ডে একটি অসহায় পরিবারের ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মঙ্গলবার দিবাগত মধ্যে রাতে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া গ্রামে আবুল হাসানের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত আনুমানিক ২ টার দিকে বড়খারদিয়া গ্রামের আবুল হাসানের বাড়ির গোয়ালঘরের মশার কয়েল থেকে আগুণের সুত্রপাত হয়। মহুর্তের মধ্যে আগুণের লেলিহান শিখায় গোয়ালঘর ও রান্না পুড়ে ছাই হয়ে যায়। তৎক্ষণিক এলাকাবাসি আগুন নিয়ন্ত্রণে আনে।

এসময় গোয়ালঘরে থাকা ৩টি গরু ও ৩টি ছাগল পুড়ে মারা যায়। এতে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি সাধন করেন ক্ষতিগ্রস্থ অসহায় পরিবার।

আগুনে গরু-ছাগল পুড়ে যাওয়ার খবর শুণে ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী, আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন মিয়া ও ইউপি সদস্য ইমরুল খান ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়ান।

 

স/এন