ঢাকাসোমবার , ২৪ অক্টোবর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথার সাংবাদিকদের সাথে এএসপি আসাদুজ্জামান শাকিলের মতবিনিময়

abu naser
অক্টোবর ২৪, ২০২২ ১২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

সালথার সাংবাদিকদের সাথে এএসপি আসাদুজ্জামান শাকিলের মতবিনিময়

 

 

আবু নাসের হুসাইন, সালথা: ফরিদপুরের সালথা প্রেসক্লাবের সদস্যদের সাথে নবাগত ফরিদপুর সহকারী পুলিশ সুপার এএসপি (নগরকান্দা সার্কেল) মোঃ আসাদুজ্জামান শাকিলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় নগরকান্দা থানায় তার নিজ অফিসে তিনি এই মতবিনিময় করেন।

উক্ত মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, সালথা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম মোল্লা, সিনিয়র সহ-সভাপতি এফ এম আজিজুর রহমান, সহ-সভাপতি এম কিউ হুসাইন বুলবুল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আবু নাসের হুসাইন, দপ্তর সম্পাদক শরিফুল হাসান, সাহিত্য ও পাঠাগার সম্পাদক আকাশ সাহা, সাংবাদিক বিধান মন্ডল প্রমুখ।

মতবিনিময়কালে তিনি সাংবাদিকদের বলেন, এখানকার মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আমি যেন সেই দায়িত্ব পালন করতে পারি, সেজন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।

উল্লেখ, মোঃ আসাদুজ্জামান শাকিল ৩৬তম বিসিএস পুলিশ সার্ভিসের মাধ্যমে গত ২৮শে সেপ্টেম্বর ফরিদপুর সহকারী পুলিশ সুপার এএসপি (নগরকান্দা সার্কেল) পদে নিয়োগ লাভ করেন।