ঢাকাশনিবার , ২৯ অক্টোবর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথার রামকান্তুপুরে নৌকার নির্বাচনী সভা অনুষ্ঠিত

abu naser
অক্টোবর ২৯, ২০২২ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

সালথার রামকান্তুপুরে নৌকার নির্বাচনী সভা অনুষ্ঠিত

 

 

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-২, আসনের উপনির্বাচন আগামী ৫ নভেম্বর অনুুুুুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষে সালথার রামকান্তুপুর ইউনিয়নে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) দুপুরে রামকান্তুপুর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামের আওয়ামীলীগ নেতা সিরাজ মোল্যার বাড়িতে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এর আগে কামাল বিশ্বাসের বাড়িসহ ইউনিয়নে বিভিন্ন স্থানে নৌকার পক্ষে অনুষ্ঠিত উঠান বৈঠকে যোগ দেন লাবু চৌধুরী।

এসময় আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য উপনির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, প্রবীন আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, ইউপি চেয়ারম্যান ইশারত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ইমারত হোসেন পিকুল মোল্যা, সেচ্ছাসেবক সেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মাতুব্বর, উপজেলা যুবলীগের সাংগঠণিক সম্পাদক বাদল হোসেনসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, শেখ হাসিনা সরকার দেশের উন্নয়নের সরকার। তাই শেখ হাসিনার উন্নয়নে অংশ নিতে নৌকা মার্কায় ভোট দিন। আমার মা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী আজীবন ফরিদপুর- ২ আসনের মানুষের জন্য আজীবন কাজ করে গেছেন। আমিও মায়ের মতো আজীবন আপনাদের পাশে থেকে সেবা করে যাবো।