সালথার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া এলাকায় লাবু চৌধুরীর নির্বাচনী পথসভা
সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-২, আসনের উপনির্বাচন উপলক্ষে সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১১ টায় ইউনিয়নের খারদিয়া ছয়আনী জাহিদ মিয়ার উদ্যেগে নতুন বাজারে ও দুপুর ১২ টায় খারদিয়া মিরেপাড়া সৈয়দ মাহতাব হাবিব মিল্টনের বাড়িতে এ পথসভা অনুষ্ঠিত হয়।
আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য উপনির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, প্রবীন আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, স্বাস্থ্য ও জন-বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন জাহিদ মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মিয়া, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাহফুজ, আওয়ামী লীগ নেতা আবু বকর সিদ্দিক, সৈয়দ মাহতাব হাবিব মিল্টন, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী, মোঃ আকরাম হোসেন, সৈয়দ মাহমুদ সোহেল সহ আরো অনেকে।
এর আগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে পথসভায় যোগ দেন।

