ঢাকাসোমবার , ৩১ মার্চ ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সালথার বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত 

abu naser
মার্চ ৩১, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

সালথার বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত
সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
সোমবার পবিত্র ঈদের দিন সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত আদায় করতে পেরে শুকরিয়া জানিয়েছেন মুসল্লিরা। নামাজ শেষে পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা।
এসময় দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা মাহমুদুল হাসান জানান,  উৎসব মূখর পরিবেশে এবছর সালথা উপজেলার ৭৩টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হযেছে। আমাদের হিসেবের বাইরেও কিছু স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হতে পারে।