সালথার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন শামা ওবায়েদ
সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন
বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ( সাবেক) ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মদলের সভাপতি শামা ওবায়েদ ইসলাম রিংকু।
শনিবার (১২ অক্টোবর ) রাতে সালথা উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি।
এসময় শামা ওবায়েদ বলেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও ষড়যন্ত্রকারী দোসররা আশেপাশেই রয়েছে। তাদের থেকে সতর্ক থাকতে হবে। ধর্ম, বর্ন, গোত্র নির্বিশেষে আমরা সকলে সকলের পাশে থেকে জীবন-যাপন করবো।
তিনি আরও বলেন, গত ১৭ বছরে হিন্দু সম্প্রদায়ের লোকেরা এতো সুন্দর শুসৃঙ্খলভাবে পূজা উদযাপন করতে পারেনি, যা এই বছরে করতে পারছে।
তিনি সালথা উপজেলাবাসীকে ধন্যবাদ দিয়ে বলেন, গত ৫ আগষ্ট শেখ হাসিনার পতনের পরে বিভিন্ন জায়গায় কিছু বিছিন্ন ঘটনা ঘটলেও সালথায় কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি। সালথার মানুষ শান্তি প্রিয়। কোথাও কোন বিশৃঙ্খলা যাতে না ঘটে এইদিকে খেয়াল রাখার জন্য দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সহসভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, শাহিনুর রহমান শাহিন, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট হাবিবুর রহমান (লাভলু), উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাছির মাতুব্বর, প্রকাশনা সম্পাদক কবির হোসেন, মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবি, যদুনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন খান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সালথা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আজিজুর রহমান লিটন, ফরিদপুর জেলা যুবদলের যুগ্নসম্পাদক মামুন চৌধুরী, সালথা উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ, মিরান হোসেন, শাফিকুল ইসলাম, বালাম হোসেন, শ্রমিক দল নেতা কালাম হোসেন, মোঃ ইয়াছিন, ছাত্র দল নেতা সাইফুল আলম, রেজাউল ইসলাম রাজসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ।

